শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ইস্তাম্বুলে রমজান উপলক্ষে মহানবীর চাদর প্রদর্শনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজান উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে মহানবী (সা.)-এর ব্যবহৃত ‘বুরদা’ তথা চাদর। গত শুক্রবার (২৪ মার্চ) থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত খিরকা-ই-শরিফ মসজিদে তা দেখতে ভিড় করছেন আগ্রহীরা। প্রখ্যাত তাবেয়ি উওয়াইস আল-করনি (রহ.)-এর ৫৯তম বংশধর বারিস সামির এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ সূত্রে জানা যায়, রমজান মাসের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টার মধ্যে মহানবী (সা.)-এর ব্যবহৃত জুব্বাটি দেখতে পাবেন দর্শকরা। ছুটির দিনে তা সকাল ৯টা থেকে উন্মুক্ত থাকবে। প্রতিবছর রমজান মাসের প্রথম জুমা থেকে শেষ দিন পর্যন্ত তা দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়। 

উওয়াইস আল-করনি (রহ.) তা পেয়ে নিজের কাছে সংরক্ষণ করেন। ৩৭ হিজরিতে আলী (রা.)-এর পক্ষ হয়ে ‍সিফফিনের যুদ্ধে অংশ নেন এবং শহীদ হন। এরপর তার ভাই তা সংগ্রহ করেন এবং বংশপরম্পরায় তা সংরক্ষণ করেন। ১৬১১ সালে অটোমান সুলতান আহমদের আনুষ্ঠানিক আমন্ত্রণে তার বংশধর ইস্তাম্বুলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। অতঃপর খিরকায়ে-ই-শরিফ মসজিদ নির্মাণের পর সেখানে চাদরটি রাখা হয়। 

সূত্র : ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit