মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একদিকে যেমন কর্মসংস্থানের সংকট, অন্যদিকে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে দেশটির সাধারণ মানুষ। এর মধ্যেই নতুন এক তথ্য দিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্যমতে, ইয়েমেনে অপুষ্টিজনিত কারণে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু। পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টি ও ক্ষুধায় ভুগছে বলেও শুক্রবারের বিবৃতিতে জানায় ইউনিসেফ। খবর আরব নিউজের। 

এমন পরিস্থিতিতে ২০২৩ সালের শুরুতেই ইয়েমেনের শিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি সংস্থাটির। তাই পর্যাপ্ত তাহবিল সংগ্রহ করা না গেলে ইউনিসেফ শিশুদের জন্য সহায়তা কমাতে বাধ্য হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের দমন করে ইয়েমেন পুনরায় হাদি সরকারকে ক্ষমতায় আনার চেষ্টা চালিয়ে আসছে সৌদি জোট। আর তাদের এ কাজে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১১ হাজারেরও বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশটিতে এখনো দুই কোটি ১৭ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit