মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষনে বিভিন্ন অনিয়মের অভিযোগে শনিবার বিকেলে যশোরের মনিরামপুর পৌরশহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিকেল পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালত পৌরশহরের মাছবাজার, ফল বাজার, কাচাবাজার, মুদি বাজারে অভিযান পরিচলনা করেন। এ সময় মহাসড়কের পাশে যত্রতত্র দোকান বসানো, পন্যসামগ্রির মূল্য তালিকা না টানানো, বেশি মূশ্যে পণ্যসামগ্রি বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দরুন আদালত আটজন দোকানির বিরুদ্ধে ভোক্তা সংরক্ষন অধিকার আইনে পৃথকভাবে মামলা করেন। পরে তাদেরকে বিভিন্ন হারে জরিমানা করা হয়।

এরা হলো মা-কালি ষ্টোরকে দুই হাজার, শেখর ষ্টোরকে দুই হাজার, আবু হোজাইফা ষ্টোরকে দুই হাজার, সুধীর ষ্টোরকে তিন হাজার, আবু হুরাইরা ষ্টোরকে তিন হাজার, দ্বীপ কুমার ঘোষকে এক হাজার, প্রতাপ কুন্ডুকে এক হাজার, সর্দার বিপনীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হোসেন জানান, পবিত্র রমজানে যেন মানুষের কষ্ট না হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই আবু বক্করসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit