শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

১০ উইকেটে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পেসারদের হাত ধরে তৃপ্তির জয় বাংলাদেশের৷ তাসকিন-এবাদত-হাসান মাহমুদরা বল হাতে যে ভিত্তি গড়ে দিয়ে গিয়েছিলেন, তাতে দাঁড়িয়েই ১০ উইকেটের বড় জয় পেলো বাংলাদেশ; উইকেটের বিচারে যা টাইগারদের সবচেয়ে বড় জয়। যেই জয়ে ম্যাচ তো বটে, জেতা হলো সিরিজও; সেই সাথে ধবলধোলাইও করা হয়ে গেলো আইরিশদের।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশী পেসারদের সম্মুখে অসহায় আত্মসমর্পণ করে আয়ারল্যান্ড। তাসকিন-এবাদত-হাসানদের মোকাবেলা করার সাধ্যিই হয়ে উঠেনি তাদের। এই পেসারদের সম্মুখে ৩০ ওভারও টিকতে পারেনি বালবির্নির দল, মাত্র ১০১ রানেই গুটিয়ে যাত আয়ারল্যান্ডের ইনিংস। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান হাসান মাহমুদ।

মাত্র ১০১ রানে আইরিশদের আটকে দেয়ার পর জয় পাওয়া শুধু ছিল সময়ের অপেক্ষা। ছোট এই লক্ষ্য তাড়া করতে এক বারের জন্যও পা ফসকায়নি টাইগাররা। সহজ লক্ষ্য সহজেই পাড়ি দেয় বাংলাদেশ। কে বলবে খানিকটা আগেও একই মাঠে পেসারদের হাতে নাকানিচুবানি খেয়ে হাপিত্যেশ করছিল আয়ারল্যান্ড!

এই জয়ে সম্মুখ থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম ইকবাল। ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডেতে দেশের মাটিতে অর্ধশতকের দেখা পাবার অপেক্ষায় ছিলেন তামিম। তবে সেই অপেক্ষা আর ফুরোয়নি, তাকে অপরপ্রান্তে অপরাজিত রেখে দলের জয় নিশ্চিত করে ফেলেন লিটন দাস। যদিও জয়সূচক রানটা আসে অধিনায়কের ব্যাটেই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit