শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

আখাউড়ায় ”নিজের ইচ্ছে প্রকাশ” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৬০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের টনিক গ্রামের ফেইসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন নিজের ইচ্ছে প্রকাশ এর উদ্যোগে কর্মজীবী ও প্রবাসীদের আর্থিক সহায়তায় টনকি গ্রামের বেশকিছু দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর বড় টনকি আরশের নেছা সালেহা খাতুন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভুঁইয়া ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাব্বির ভূঁইয়ার সঞ্চালনায়  নিজের ইচ্ছে প্রকাশ সংগঠনের সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টনকী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিক ভূইয়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বাছির ভুঁইয়া, টনকী সাদেকুল উলুম আলিম মাদ্রাসার দাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এনামুল হক এনু ভুইয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন মোঃ রাহাত ভূঁইয়া, সমাজসেবক আব্দুল জলিল ভূঁইয়া। 

সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ছাব্বির ভূঁইয়া জানান, আমরা টনকি গ্রামের বেশ কয়েকজন যুবকদের নিয়ে ”নিজের ইচ্ছা প্রকাশ” স্বেচ্ছাসেবক টিম গঠনকরে এলাকার কর্মজীবী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এলাকার বেশ কিছু গরিব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই মহৎ কাজে দেশ ও প্রবাস থেকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকলের সহযোগিতা পেলে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ”নিজের ইচ্ছে প্রকাশ” টিমকে ধন্যবাদ জানান উপস্থিত সুধীজনেরা। বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit