রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

আশুলিয়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় ডাকাত দলের গুলিতে মফিজুল ইসলাম (২৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার কাঠগড়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এই ঘটনা ঘটে।নিহত মফিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  জালালিয়া গ্রামের বাবু মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার ইউসুফের ভাড়া বাসায় থেকে স্থানীয় ডেকো কারখানার সুইং অপারেটর হিসেবে চাকুরী করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল জানান,  রাত প্রায় আড়াইটা থেকে ৩টার দিকে তার বাড়িতে ডাকাত প্রবেশ করে। বাড়ির জানালার গ্রিল কাটার শব্দে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পাশের বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক মফিজুল ঘর থেকে বের হয়। এরপর বিকট শব্দ শুনি। পরে  পরিস্থিতি বুঝে ঘর থেকে বের হয়ে দেখা যায় মফিজুলকে গুলি করা হয়েছে। পরে মফিজুলকে মোটরসাইকেলে করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানকার  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মফিজুল কোন এক ডাকাতকে ধরে ফেলায় তারা গুলি করে পালিয়ে গেছে।
এবিষয়ে আশুলিয়া থানা ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি।

 

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit