শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় রোপা আউশ ও পাট উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচী হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীজন প্রমুখ। এসময় উপজেলার ২ হাজার ৬শ ৩৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit