বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স ‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা মধুবালার জীবনে শেষ সময়ের সাক্ষী ছিলেন কিশোর কুমার

আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পৃথক পৃথকভাবে চারটি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ মার্চ) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এলজিইডি সুত্রে প্রাপ্ত তথ্যমতে সড়কগুলো হলো :- (১) বলরামপুর ইউনিয়ন পরিষদ হতে রাণীগঞ্জ হাট সড়ক উন্নয়ন ( চেইনেজ: ৭৮০০মি: – ৮৩০০ মি:)।

চুক্তিমূল্য: ৫০,২৬,৯৮১/- ,(২) তোড়িয়া ইউপি হতে উত্তর সুখ্যাতি (চেইনেজ: ১৪৯০ মি: – ১৯৯০ মি:)। চুক্তিমূল্য: ৬২,৬৯,৭৯০/-,(৩) আলোয়াখেয়া ইউপি হতে বড় সিঙ্গিয়া মোড় ভায়া ডুংডুংগির হাট (চেইনেজ: ১৫০০মি: – ৩০০০মি:)। চুক্তিমূল্য: ৩৯,৬৪,৪৯৬/- + ৮৯,০৭,৬৩৭/-= ১,২৮,৭২,১৩৩/- ও (৪) পঞ্চগড় – ঠাকুরগাঁও আর এন্ড এইচ হতে কালিতলা ইউজেডআর/ ২০০১ ভায়া কুরুলিয়া জিপিএস সড়ক উন্নয়ন ( ২০০মি:- ২৫০০ মি:)।

চুক্তিমূল্য: ৪৪,২৪,৫২৬/-। এছাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল , এলাকার জনপ্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit