সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চৌগাছায় ৩০ টি ভূমিহীন পরিবার পেলে জমি ও ঘর

এম এ রহিম চৌগাছা ( যশোর) 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় ৩০ টি ভূমিহীন পরিবার পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর । বুধবার (২২মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উপজেলার ৩০ টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর বিতরণ করা হয়েছে।চতুর্থ পর্যায় সারা দেশের ন্যায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এ কার্যক্রমে উপজেলায় যাদের জমি নেই ও ঘর নেই ভূমিহীন এমন ৩০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে জমি ও ঘর বিতরণ করা হয় । এ উপলক্ষেএক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, সুকপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক, জগদীশপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, শিক্ষা অফিসার মোস্তাাফিজ রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক সাংবাদিক শ্যামল দত্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit