বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিয়ালের বিপক্ষে কোপা দেল রে তে নেই পেদ্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। তবে চোট থেকে সেরে না ওঠায় এ ম্যাচে খেলতে পারবেন না কাতালান ক্লাবটির মিডফিল্ডার পেদ্রি। ইএসপিএন তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচের পর আর মাঠে নামা হয়নি পেদ্রির। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।

ধারণা করা হচ্ছিল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গত সপ্তাহে তিনি মাঠে ফিরতে পারবেন। গত বৃহস্পতিবার তিনি অনুশীলনে ফিরেছিলেন ঠিকই। কিন্তু পরের দিন শুক্রবার অনুশীলন সেশনে খুব একটা স্বস্তিবোধ করেননি। বার্সেলোনা পেদ্রির ফিটনেস নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। নতুন করে কত দিনের জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন তা নিয়ে নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকোতে ২-১ গোলে জয়ী হয়ে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা।
এ কারণে পেদ্রির ফিরে আসার ব্যাপারে কোন তাড়াহুড়া করতে চায় না বার্সেলোনা। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পুরোপুর ফিট হয়ে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে পেদ্রির। এ কারণে আগামী ৫ এপ্রিল কোপা ক্লাসিকোতে পেদ্রি খেলতে পারছেন না। তবে পেদ্রির লক্ষ্য হচ্ছে মৌসুম শেষ হবার আগেই দলে ফিরে আসা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit