মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২০৩ Time View

বিনোদন ডেস্ক : পরিবারের সঙ্গে সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা বুবলী। মঙ্গলবার রাতে শাকিবের গুলশানের বাসায় ঘরোয়াভাবে বীরের জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাই মিলে এদিন মেতে ওঠেন ছোট্ট বীরের জন্মদিন উদযাপনে। জানা গেছে, জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন শাকিব খান। আর সেই গাড়িতে বসেই ক্যামেরাবন্দী হয়েছেন বীর। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বুবলী ও বীরকে। ওই মুহূর্তের কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

এর আগে, গতকাল শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন। বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’ উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit