মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

শাকিব খানকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : নিজের ফেসবুক ওয়ালে লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করেছেন রহমতউল্লাহ। তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে রহমতউল্লার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।

 রহমতউল্লাহ জানিয়েছেন, এবার আইনিভাবে বিষয়টি দেখবেন তিনি। তাই এ ব্যাপারে আর কোনো বক্তব্য দেবেন না বলেও জানিয়েছেন তিনি। কয়েকদিন আগেই শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন এক অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমতউল্লাহ নামের ওই প্রযোজক। তার অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় “অপারেশন অগ্নিপথ” সিনেমার সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেন। একই সিনেমার শুটিংয়ে শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোরও অভিযোগ আনেন তিনি।

রহমতউল্লাহর অভিযোগে বলা হয়, ধর্ষণচেষ্টার ওই ঘটনায় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আটক হয়েছিলেন শাকিব খান। তবে ভুক্তভোগী পরে আর এগিয়ে না আসায় অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit