রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মনিরামপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় আবদুল খালেক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত ১০ টারদিকে পৌরশহেরর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। চাপা দিয়ে পালানোর সময় থানা মোড়ে ব্যারিকেড দিলে পিকআপভ্যনটি ফেলে চালক পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ পিকআপটি জব্দ করেন । নিহত আবদুল খালেক(৪৫) ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকার মোবারক আলী মোড়লের ছেলে। আবদুল খালেক মনিরামপুর উপজেলার চিনাটোলা কলেজের(ননএমপিওভূক্ত) অফিস সহকারির পাশাপাশি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।

উপজেলার শ্যামকুড় ইউপির প্রয়াত চেয়ারম্যান এসএম মশিউর রহমানের ভাগ্নিজামাই আবদুল খালেক পরিবার নিয়ে মনিরামপুর পৌরশহরের গাংড়া মোড়ে একটি ভাড়াবাসায় বসবাস করতেন। তিনি শনিবার রাতে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। রাত ১০ টার দিকে তিনি পৌরশহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপভ্যান(ঢাকা মেট্রো -ট-১৮-৪২২৩) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খালেককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত সাড়ে ১১ টারদিকে খালেকের মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, জব্দকৃত পিকআপভ্যানটি থানা হেফজেত আছে। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit