মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ঘরোয়া উপায়ে নখের যত্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

লাইফস্টাইল ডেস্ক : আপনার শরীরের অন্যান্য অঙ্গের মত নখের যত্ন নেওয়াও কিন্তু জরুরি। অনেক সময় অতিরিক্ত পানি বা সাবানের ব্যবহার আমাদের নখ নষ্ট করে দেয়। এছাড়া বাড়িতে রান্না করার সময় মশলা, তেল ইত্যাদি লেগেও নখ দেখতে খারাপ হতে পারে।

চলুন দেখা যাক কিছু ঘরোয়া উপায়, যা আপনার হাত ও পায়ের নখের খেয়াল রাখতে সাহায্য করে…

লেবু

লেবুতে থাকা ভিটামিন সি আপনার নখের হলদে ভাব দূর করে এবং প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করে তোলে। লেবুর রসের সাথে অলিভ অয়েল মিশিয়ে একটু হালকা গরম করে তাতে আপনার নখ ডুবিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এছাড়া হাত ও পায়ের নখে লেবু দিয়ে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

নারিকেল তেল

নারিকেল তেল নখ কে ময়েশ্চারাইজ করে এবং নখের স্বাভাবিক বৃদ্ধি তে সাহায্য করে। এছাড়া নখের যে কোনো ফাংগাল ইনফেকশন সহজেই সরিয়ে তোলে। নারিকেল তেল ও মধু হালকা গরম করে হাত ও পায়ের নখে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এতে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে এবং আপনার নখ ভালো থাকে।

বায়োটিন

বায়োটিন বা ভিটামিন এইচ আমাদের নখের জন্য অত্যন্ত জরুরি, তাই বায়োটিন যুক্ত খাবার যেমন ডিম, শশা, টমেটো, দুধ, আলমন্ড, গাজর, সয়াবিন ইত্যাদি নিয়মিত খাওয়া উচিত।

পেট্রোলিয়াম জেলি

পেট্রোলিয়াম জেলি সবথেকে সহজ উপায় আপনার নখ ভালো রাখার। রাতে শুতে যাবার আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন হাতে ও পায়ের নখে লাগিয়ে নিন। কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

মনে রাখবেন আপনার সুন্দর নখ কিন্তু আপনার হাত ও পায়ের সৌন্দর্য্য কে বাড়িয়ে তোলে। তাই নখের যত্ন নেওয়া খুব জরুরি। তাই এখন থেকে বাড়িতে বসেই নখের যত্ন নিতে এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করুন।

সূত্র: গ্ল্যামোজেন

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit