সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মধবদীতে ১০৩ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : মাধবদী পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালন করা হয়। আজ (১৭) মার্চ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর আওয়ামিলীগের নেতাকর্মীরা পরে মাধবদী পৌরসভা হলরুমে মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল এবং কোরআন খতম শেষে ১০৩ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দোয়া পরিচালনা করেন মুফতী ইসহাক কামাল গাজী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit