মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

হাসপাতালে ভর্তি শিল্পা শেঠির মা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : অসুস্থ শিল্পা শেঠির মা। বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকেই মা সুনন্দা শেঠির ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন শিল্পা। জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের সহায়তায় তার মায়ের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি অদম্য মনের জোরের জন্য নিজের মায়েরও প্রশংসা করেছেন অভিনেত্রী। শিল্পার শেয়ার করা ছবিতে তার মায়ের পাশে চিকিৎসককেও দেখা যাচ্ছে, যার নাম রাজীব ভগবত বলে জানিয়েছেন অভিনেত্রী। মায়ের সফল অস্ত্রোপচারের জন্য তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি শিল্পা।

ছবিটি শেয়ার করে শিল্পা লেখেন, ‘বাবা-কিংবা মা যেকোনো একজন অসুস্থ হলে এবং অস্ত্রোপচার হলে তা সন্তানের কাছে সবসময়ই উদ্বেগের কারণ হয়। কিন্তু আমি যদি আমার মায়ের কাছে কিছু শিখতে চাই তা হলো তার সাহস এবং মনের জোর, লড়াইয়ের মানসিকতা। গত কয়েক দিন রোলার-কোস্টারের মধ্যে দিন কেটেছে। তবে এখানে নায়কের মতোই পাশে যিনি ছিলেন তিনি হলেন চিকিৎসক রাজীব ভগবত। আপনি নায়কের মতোই মায়ের জীবন বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। চিকিৎসক রাজীব ভাগবত অস্ত্রোপচারের আগে এবং পরে মায়ের যত্ন নিয়েছেন। পাশে থাকার জন্য নানাবতীর অন্যান্য চিকিৎসক ও কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। আমার মায়ের জন্য আপনারা প্রার্থনা করুন যতক্ষণ-না উনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। প্রার্থনা অলৌকিক শক্তির মতো কাজ করে।’

প্রসঙ্গত, রাজীব ভগবত সম্প্রতি সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের পর তার অস্ত্রোপচার করেছিলেন এবং তাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। শিল্পার পোস্টে রাজীব ভগবতকে দেখে তার প্রশংসা করেছেন নেটনাগরিকদের একাংশ।

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit