বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

তৃতীয় ক্লাবের মালিক হতে যাচ্ছেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : তার মালিকানায় ইতোমধ্যে আছে দুটি ক্লাব। একটি স্প্যানিশ হলেও অন্যটি তার নিজের শৈশবের। তারপরও আরও একটি ক্লাব কিনতে চলেছেন রোনালদো নাজারিও দি লিমা। পর্তুগিজ একটি ক্লাবের দিকে হাত বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। রোনালদো নাকি এবার পর্তুগালেরই তৃতীয় বিভাগের ‘আমোরা’ নামের একটি ক্লাব কিনতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেফে পর্তুগিজ সংবাদমাধ্যম মাইসফুটবল। পোর্টালটির বরাত দিয়ে তার ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

গত কয়েক বছর ধরে পর্তুগালের ফুটবলের বাজারে ঢোকার চেষ্টা করছেন রোনালদো। পর্তুগালে নিজের ব্যবসার সম্প্রসারণ করতে চান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। আমোরাকে দিয়েই তিনি এবার সেই কাজ সম্পন্ন করতে চান। বর্তমানে ক্লাবটির ৭৫ শতাংশের মালিকানা স্প্যানিশ গ্রুপ ওডেমিরা কাপতিলের দখলে। কোম্পানিটি চালান জোসমার গালেগো নামের এক ব্যক্তি। আমোরার অবস্থান লিসবন থেকে ২০ কিলোমিটার দূরে। নিজেদের প্রায় ১০০ বছরের বেশি সময়ের ইতিহাসে মাত্র ৩ বার শীর্ষ স্তরে খেলার সুযোগ পেয়েছে ক্লাবটি। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই ক্লাবের কোচ ছিলেন জোসে মরিনিওর বাবা জোসে ম্যানুয়েল মরিনিও।

২০১৮ সালে প্রথম কোনো ক্লাবের মালিকানা কেনেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদো। স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়ে প্রথমবারের মতো ক্লাব মালিকের খাতায় নাম লেখান ‘দ্য ফেনোমেনন’খ্যাত সাবেক এই ফুটবলার। বর্তমানে তিনি ক্লাবটির ৮২ শতাংশের মালিক। রোনালদো কিনে নেওয়ার পর থেকে স্প্যানিশ ফুটবলের শীর্ষ স্তরে টিকে থাকার সংগ্রাম করে চলেছে ক্লাবটি। চলতি মৌসুমে ২৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ক্লাবটি। এরপর ২০২১ সালের শৈশবের ক্লাব ক্রুজেইরো কিনে নেন রোনালদো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit