বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছে বৈধ কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে।

বাংলাদেশি ৯৫ কর্মীকে সেলাঙ্গরের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ছিল।

বাংলাদেশের একটি এজেন্সিকে তারা প্রত্যেকে নিয়োগ ফি বাবদ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আটককৃতদের একজন আবদুল্লাহ ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, পেনাং বিমানবন্দরে তাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোম্পানির দুই প্রতিনিধি দেখা করেন। ওই দুজন তাদের পাসপোর্ট নিয়ে যান।

৯৫ জনের মধ্যে ৪৮ জনের প্রথম ব্যাচ ২১ ডিসেম্বর মালয়েশিয়া পৌঁছান। তারা পরে সেলাঙ্গর চলে যান।

৪৭ জনের দ্বিতীয় ব্যাচটি ২৯ ডিসেম্বর দেশটিতে পৌঁছান। তবে তারা পেনাংয়ে রয়ে গেছেন। আব্দুল্লাহ বলেন, ‘কোম্পানি তাদের একটি কোয়ার্টারে “গাদাগাদি” করে থাকতে দিয়েছে এবং তাদের দেওয়া খাবারও খুবই নিম্নমানের।’

সূত্র জানায়, গত সোমবার বাটারওয়ার্থ ও বুকিত মারতাজামের ৪টি স্থানে পুলিশ ও অভিবাসন বিভাগকে সঙ্গে নিয়ে পেনাং শ্রম বিভাগ অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ জন প্রবাসীর পাসপোর্ট এবং ওয়ার্কপারমিট পাওয়া যায়নি। তাদের ফোনে শুধু নথিপত্রের ছবি পাওয়া যায়।

শ্রম বিভাগের ওই সূত্র জানায়, ‘ছবি দেখে জানা গেছে যে তাদের পারমিট এবং পাসপোর্টের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। মেয়াদ না থাকায় অভিবাসন বিভাগ তাদের আটক করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit