শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা শিশুদের বিনামূল্যে বই দিচ্ছি। প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আমরা উপবৃত্তি দিচ্ছি। সরাসরি মায়ের নামে সে টাকা যাচ্ছে। সবমিলিয়ে প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি, উপবৃত্তি, গবেষণার জন্য অর্থ পাচ্ছে। আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তুলে দিচ্ছি, যেন তারা পড়াশোনায় মনোযোগী হয়। এর সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি। 

জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট জনগোষ্ঠী। শিশুকাল থেকেই যেন তারা এটা শেখে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রাথমিক শিক্ষাক্রমে কম্পিউটার কোডিং পদ্ধতি শেখানোর কার্যক্রমও আমরা নিয়েছি। প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালে গড়তে চাই। আজকের শিশুরাই হবে আগামী দিনের সেই স্মার্ট জনগোষ্ঠী, যারা এ দেশকে গড়ে তুলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit