বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

দুবাই থেকে ফিরেই অনুশীলনে সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই দুবাইয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শনিবার (১৮ মার্চ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এদিকে চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন উদীয়মান ব্যাটার জাকির হাসান। তার পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রনি তালুকদারকে দলে নিয়েছে।

দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া রনি ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চমক দেখান। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন তিনি। দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেললেও রনির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। আইরিশদের বিপক্ষে সিরিজে সে সুযোগ পাচ্ছেন তিনি।  

এদিকে শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গা গরম করার সময় ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। মাঠ থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে স্বস্তির খবর জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চোখে ফুটবল লাগলেও তা তেমন গুরুতর নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit