শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম

রাজনৈতিক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোর পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অপশক্তি। রাজনৈতিক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট।

এই অপশক্তি যদি বাংলাদেশের অগ্রগতির চাকা ধরে না রাখত, তাহলে বাংলাদেশ বহুদূর যেতে পারত। শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে, সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ড. হাছান মাহমুদ বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। আজ সেই শপথ নেওয়ার দিন।  

আওয়ামী লীগের এই নেতা বলেন, সব অপশক্তি দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলে জাতির পিতার সোনার বাংলা রচনায় আজ আমাদের শপথ নেওয়ার দিন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit