বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মিলন হোসেন (১৫) উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের আব্দুল মতিনের ছেলে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাজিরখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সন্ধ্যার দিকে নিহত মিলন নিজ বাড়ির পাশে একটি কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেবারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

ওসি আরো জানায়, নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:৪৪
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit