মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

হিলিতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এর পরে বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,হিলি স্থলশুল্কস্টেশনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে কেককেটে জন্মদিন পালন করা হয়। এর পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা শেখ মুজিবুর রহমানের জীবনি ও তার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সহকারি কমিশনার মোকলেদা খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit