শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিনোবন্ধু (৫৫) নামে এক বৃদ্ধ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা বর্তমানে পৌর শহরের নিরিবিলি পাড়ায় বসবাস করনে। ১৬ মার্চ রাতে এ ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা চৌগাছা থানায় লিখিত ভাবে জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। ফলে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে ঘরে যান। সন্ধ্যায় তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করেন।

পরে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষনা করেন।মৃতের ছেলে প্রদীপ জানায়, (১৭ মার্চ) সকালে হাসপাতাল থেকে বাবার মরাদেহ বাড়ীতে আনা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit