মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।  এতে এর পাইলট এবং কো-পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে দেশটির অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্দালার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি সকাল ৯টায় পশ্চিম কামেং জেলার সাঙ্গি গ্রাম থেকে উড্ডয়ন করে আসামের সোনিতপুর জেলার মিসামারির দিকে যাচ্ছিল।

বিধ্বস্ত হেলিকপ্টারের দুই পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি এবং মেজর জয়ন্ত। প্রথমে তারা নিখোঁজ আছেন বলে এর দেশটির সেনাবাহিনী জানায়। পরে তারা দুজনই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করে সেনাবাহিনী।

এক বিবৃতিতে ভারতীয় সামরিক বাহিনী বলেছে, সামরিক ওই হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে।  

হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ভারতীয় সামরিক বাহিনীর অনুসন্ধানকারী পাঁচটি দল, সশস্ত্র সীমা বল এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) মোতায়েন করা হয়। পরে মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit