সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

এবার ওয়ানডে দলে ডাক পেলেন রনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই ৮ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন রনি তালুকদার। এবার জাকির হাসান চোটে পড়ায় ওয়ানডে দলেও ডাক পেয়ে গেলেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে নেওয়া হয়েছে তাকে। জাকির, রনি কারোরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজ মোহামেডানকে হারতে হয়েছে ১২৮ রানের বড় ব্যবধানে। তবুও এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রনি। এদিন ফতুল্লায় ১৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন জাকির। তখনই আঙ্গুলে চোট পেয়েছেন। পরে এক্সরে তে নিশ্চিত হওয়া গেছে, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন তার। চিড় ধরেছে বৃদ্ধাঙ্গুলিতে।

উল্লেখ্য, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit