সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

তিস্তার পানি উজানে সরানোর খবরের ব্যাখ্যা চাইবে ঢাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : তিস্তার পানি উজানে সরিয়ে নেয়ার যে খবর প্রকাশ হয়েছে তা হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ঘটনা সম্পর্কে দিল্লির কাছে ব্যাখ্যা চাইবে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব বলেন  পররাষ্ট্রমন্ত্রনালয়। এমনকি জাতিসংঘের পানি সম্মেলনে ব্যাপারটি তুলেও ধরবে বাংলাদেশ।

খরস্রোতা নদী হিসেবে তিস্তা সবসময়ই ছিল আলোচনায়।  

উত্তরের প্রাণবৈচিত্র্য তথা জীবনপ্রণালি গড়ে উঠেছে তিস্তার প্রবহমানতা ঘিরে। বহুল প্রত্যাশিত এ নদীর পানিবণ্টনের ব্যাপারটি সুরাহা হয়নি এখনও। বিদ্যমান সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনা এখনো চলমান।

শীতের শেষে তিস্তা যখন ধুসর মরুময় তখন অনাকাঙিক্ষত খবর জানালো কলকাতার বিভিন্ন পত্রিকা। ব্যারেজ এলাকায় দুটি খাল থেকে পানি সরাচ্ছে পশ্চিমবঙ্গের সেচ বিভাগ। 

এমন খবরের পর ব্যাপারটিকে সহজভাবে নিচ্ছে না ঢাকা। 

“আমি বলেছি চিঠি দেওয়ার জন্য। অফিসিয়ালি তারা আমাদের বলুক। কারণ মিডিয়ার নিউজটা কতটা সত্য তা আমারাতো বুঝতে পারছি না।” বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রীজাহিদ ফারুক।

খবরে আরও বলা হয়, ভারতের জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় সেচ কাজে ব্যবহার হবে তিস্তার পানি। অনুষ্ঠিতব্য পানি সম্মেলনে তাই খবরটি নজরে আনবে ঢাকা। উল্লেখ্য, এ মাসের ২২ তারিখে নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথম পানি সম্মেলন। 

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, “ওয়াটার কফারেন্সে এ বিষয়ে কথা হবে। আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমেই আমরা এ সমস্যার সমাধান করব।”

মিয়ানমারের সফররত প্রতিনিধিদল সাড়ে চার’শ রোহিঙ্গার তথ্য যাচাই করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit