বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল এম. আতাউর রহমান পীর (অব.) বলেছেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নানামুখী সৃজনশীল কর্মকান্ডে নিয়োজিত রাখা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। শাহপরান জামেয়ার এমন আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক হবে।

সিলেট নগরীর পীরমহল্লাস্থ শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও তামাদ্দুনিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে গত বুধবার মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসার পরিচালক (শিক্ষা) শাহজাহান আলী।

মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) শেখ আবু ছালেহ মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন পাঠান, মাদরাসার শিক্ষিকা রাবেয়া বেগম, হাফিজ আবুল খায়রাত, হাফিজ মাওলানা এখলাসুর রহমান, সুফিয়া বেগম, ফৌজিয়া আক্তার, আনজুম আরা, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবদুল মালিক প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit