মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৌলতপুরে প্রতিপক্ষের বটির আঘাতে ব্যবসায়ী নিহত : ঘাতক স্বামী স্ত্রী আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের বটির আঘাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়–ড়া মিস্ত্রিপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৭) ও প্রতিবেশী মহাবুলের ছেলে সম্পদ (৭) ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে মহাবুল ও সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে মহাবুলের স্ত্রী কনা খাতুন রান্নার কাজে ব্যবহৃত একটি ধারাল বটি তার স্বামী মহাবুলের হাতে তুলে দিলে ক্ষুব্ধ হয়ে মহাবুল প্রতিপক্ষ সাইফুল ইসলামকে বটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক মহাবুল (৪৫) ও তার স্ত্রী কনা খাতুন (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান জানান, শিশুদের মধ্যে গন্ডগোলের জের ধরে ধারাল বটির আঘাতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তার স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit