বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

আশুলিয়ায় ৩ শ্রমিক নিহতের ঘটনায় মানববন্ধন  

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্ন কর্মীসহ তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ফেডারেশনের  নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের আয়োজনে এই মানববন্ধন করা হয়। 
মানববন্ধনে শ্রসিক নেতারা বলেন, মালিকের উদাসীনতার কারনে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিন জনের মধ্যে দুই জন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তারা কিভাবে সেপটিক ট্যাংকের ভিতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিকেল তিনটার দিকে নিখোঁজ হয় শ্রমিকরা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাথে সাথে কেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হতো না। কাজেই এটা স্পষ্ট যে এখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। তাই অনতিবিলম্বে দায়ীদেরকে গ্রেফতার করাসহ নিহতদের পরিবারকে আজীবন ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন, মোঃ তুহিন চৌধুরী, মোঃ ইব্রাহিম, মোঃ ইমন শিকদার, মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, মোঃ কবির হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, মাহাবুব আলম বাচ্চু, মোঃ তাজরুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ওই কারখানায় গতকাল বিকেল তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হয় তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit