সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে হারিয়ে বর্ষসেরা স্ক্যালোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : স্ক্যালোনিকে এই স্বীকৃতি দিয়েছে উরুগুইয়ান সংবাদমাধ্যম এল পাইস। সেরা কোচ বেছে নেয়ার ক্ষেত্রে ২১৮ জন সংবাদকর্মী তাদের ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। স্ক্যালোনি পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেল ফেরেইরা পেয়েছেন কেবল ৩৫ ভোট। গত বছর এ স্বীকৃতি তিনিই ভাগিয়ে নিয়েছিলেন। আবেল ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ। ২৮ ভোট পেয়ে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কোচ দরিভাল জুনিয়র।

এর আগে ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন স্ক্যালোনি। ২০২১ সালের ৮ আগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কোচিং পারফরম্যান্স বিবেচনায় তাকে বর্ষসেরা কোচ নির্বাচিত করেছিল ফিফা। স্ক্যালোনির কোচিংয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনার হার মাত্র একটি। তাই স্বাভাবিকভাবেই ফিফার বর্ষসেরা কোচ হওয়ার তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন তিনি।

বর্ষসেরার কোচের পুরস্কার নিজের করে নিতে স্ক্যালোনি পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। স্কালোনির সঙ্গে সুযোগ পাওয়া আনচেলত্তির অধীনে ২০২১-২২ মৌসুমে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় আনচেলত্তির রিয়াল। নতুন মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপও জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে পেপ গার্দিওলার কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit