রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

‘রেডম্যাটার’ আবিষ্কারে উচ্চগতির জগতে প্রবেশ করছে বিশ্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গতির জগতে এই বিস্ময়কর আবিষ্কারের পেছনে রয়েছেন নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক-অধ্যাপক রঙ্গা ডায়াস ও তার সহকর্মীরা।

বিশেষ এ ধাতুটি হাইড্রোজেন, নাইট্রোজেন ও লিউটেটিয়াম এই তিনটির মিশ্রণে তৈরি। ধাতুটি সম্পর্কে আরও তথ্য জানা যায় বিজ্ঞানবিষয়ক ‘নেচার’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে।

প্রতিবেদনে বলা হয়, হাইড্রোজেন, নাইট্রোজেন ও লিউটেটিয়াম এ তিনটি যৌগ মিশিয়ে দুটি হীরার মধ্যে চাপ প্রয়োগ করে উচ্চগতিসম্পন্ন এ ধাতুটি তৈরি করা হয়েছে।

ধাতুটি তৈরি করার সময় গবেষকরা লক্ষ্য করেন, এ প্রক্রিয়ায় তৈরি হওয়া নতুন ধাতুটি প্রথমে নীল ও পরে লাল রং ধারণ করে। তাই বিজ্ঞানীরা এ ধাতুটির নাম দিয়েছেন ‘রেডম্যাটার’।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্সের প্রফেসর  রঙ্গা ডায়াস বলেন, এ আবিষ্কারের মাধ্যমে আরও গতির দুনিয়ায় প্রবেশ করতে চলেছে পৃথিবী।

রঙ্গা ডায়াস ও তার সহকর্মীরা আশা করছেন, অত্যাধুনিক দুনিয়ায় প্রবেশের মাধ্যমে মানুষ যে পরিবর্তনগুলো খুব শিগগিরই দেখতে পারবে সেগুলো হলো:

১। ঘণ্টায় ২০০ মিলিয়ন মেগাওয়াট শক্তি পরিবহন করবে। যাতে অন্যরকম এক গতির দুনিয়ার স্বাদ পাবে মানুষ।

২। ট্রেনের গতি দ্বিগুণ হবে।

৩। এ ধাতু আবিষ্কারে চিকিৎসাবিজ্ঞানেরও উন্নতি হবে। যার কারণে এমআরআই, ম্যাগনেটোকার্ডিয়োলজির ইমেজ ও স্ক্যানিং ব্যয় অনেক কমে যাবে।

৪। ডিভাইস টেকনোলজির ডিজিটাল লজিক ও মেমরি ডিভাইসের ক্ষমতা দ্বিগুণ হবে।

৫। এ ধাতু দিয়ে ম্যাগনেটিক্যাল জগতে ফিউশন তৈরি করে আনলিমিটেড পাওয়ার সাপ্লাইও দেয়া সম্ভব হবে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit