বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

একাকিত্ব দূর করবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : একাকিত্ব ও নিঃসঙ্গতা মানুষের বেঁচে থাকার আনন্দ কেড়ে নেয়। একাকী মানুষেরা স্বভাবতই তার আশপাশে কাউকে পান না বলে মানসিকভাবে ভেঙে পড়েন। আর মানসিক অস্থিরতার দরুন তারা আত্মহত্যার মতো পথও বেছে নেন। বর্তমান বিশ্বে মানুষের মধ্যে একাকিত্ব অনেক বেড়েছে। একাকিত্বের সঙ্গে লড়াই করবেন ও ভালো থাকবেন। বেশিরভাগ মানুষই একাকিত্বের কাছে হেরে যান। তাই নিজেকে ভালো রাখতে নিজেই এগিয়ে আসুন।

১. সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারেন। কোন সামাজিক ক্লাব বা সংস্থায় যোগ দিন যেসব কাজে আপনি আগ্রহবোধ করে থাকুন। হতে পারে সেটা মিউজিক ক্লাব বা বইয়ের কোন ক্লাবে।

২. পুরোনো বন্ধু বা পরিবারের দূর সম্পর্কের আত্মীয়ের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে দেখা করুন, গল্প করুন।

৩. নতুন কোন শখ থাকলে সেটা পূরণ করুন বা পুরনো কোন শখ যা আগে করতে পারেননি তা করুন। দেখবেন সময় কীভাবে পার হবে বুঝতেও পারবেন না।

৪. পোষা প্রাণী পালা শুরু করুন, হতে পারে সেটা বিড়াল, কুকুর বা পাখি। তবে চেষ্টা করুন কেনার চেয়ে দত্তক নেয়া প্রাণী পালতে।

৫. যদি মনে করেন একাকিত্ব বেশি হয়ে গেছে তাহলে পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করে থেরাপি নিতে পারেন।

৬. নিয়মিত একটি সময় করে ব্যায়াম করুন বা শারীরিক কসরত করুন। এমনকি নাচের কোর্সেও ভর্তি হতে পারেন বা খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখতে পারেন। সময় কোনদিক দিয়ে যাবে টেরই পাবেন না।

৭. মনের আরোগ্য পেতে প্রকৃতির মতো বড় ওষুধ আর নেই। আর তাই প্রকৃতির কাছে যান। সমুদ্র, পাহাড় বা ধারের কাছের কোনো পার্ক যেকোনো জায়গায় ঘুরে আসতে পারেন। এটি আপনাকে একাকিত্ব দূর করতে কাজ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit