সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

পাকিস্তানের বোলিং কোচ হলেন ওমর গুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওমর গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। অন্যদিকে আব্দুর রেহমানকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে। এছাড়া মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচ ও আব্দুল মাজিদ ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর দশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে রেহমানের। তার হাত ধরে অনেক তারকা উঠে এসেছেন। বেশ কয়েকটি ঘরোয়া দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিশেষ করে সাউদার্ন পাঞ্জাব, খাইবার পাখতুন। এছাড়া চলমান পাকিস্তান সুপার লিগে তিনি মুলতান সুলতানের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।

গেল বছরের নভেম্বরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরে কোচ হিসেবে ছিলেন আব্দুর রেহমান।

এদিক ওমর গুল ২০২০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে তিনি ৪৭ টেস্টে ৩৪.০৬ গড়ে উইকেট নিয়েছেন ১৬৩টি। আর ১৩০ ওয়ানডে খেলে ২৯.৩৪ গড়ে উইকেট নিয়েছেন ১৭৯টি। এছাড়া ৬০টি টি-টোয়েন্টিতে উইকেট শিকার করেছেন ৮৫টি।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit