বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বাবাকে ভিডিওকলে রেখেই মেয়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের ঈদগাঁওতে সৌদি প্রবাসী বাবাকে ভিডিওকলে রেখে কাদিরা সুলতানা রুমি (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় তার বসতবাড়ির কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে। নাদিরা সুলতানা রুমি আবুল কালামের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। 

পরিবারের উদ্ধৃতি দিয়ে এসআই মো. জুয়েল সরকার জানান, ঘটনার আগে রুমি তার বাবার সঙ্গে ভিডিওকলে কথা বলে সমস্যার কথা জানান। একপর্যায়ে বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখেন বাবা আবুল কালাম৷ 

অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পান৷ খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

স্বজনরা জানায়, ৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল রুমির। চার বছরের একটা সন্তানও রয়েছে। বিয়ের তিন বছর পর বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে বিষণ্নতায় ভুগছিলেন রুমি।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit