বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ

মার্কিন ড্রোন ধ্বংস, যা বলল ন্যাটো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এস্টোনিয়ার আকাশে টহল দিচ্ছিল একটি জার্মান ও একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান। অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্টোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে। ঠিক তখনই জার্মানি ও যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে। তবে কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার রাশিয়া মার্কিন ড্রোন ধ্বংস করার কারণেই বুধবারের ঘটনা ঘটেছে। ন্যাটোর ফোর্স হিসেবেই এস্টোনিয়ায় পাহারা দিচ্ছিল যুক্তরাজ্য ও জার্মানির বিমান।

ন্যাটো অবশ্য সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞ ব্রুনো লেতে জানান, ‘ন্যাটো বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক। ঘটনাটি সরাসরি ন্যাটোর বিমানের সঙ্গে ঘটেনি। মার্কিন ড্রোনের সঙ্গে হয়েছে। মার্কিন ড্রোনের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে এর মধ্যে কিছু ধোঁয়াশা আছে। ন্যাটো সেখানে ঢুকতে চাইছে না।’

ন্যাটো মনে করছে আমেরিকা ও রাশিয়ার আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। যদিও ন্যাটোর সংবিধানে আর্টিক্যাল পাঁচ বলে, কোনো প্রতিনিধি দেশের ওপর হামলার অর্থ ন্যাটোর ওপরেই হামলা। কিন্তু ওই জায়গায় ন্যাটো এখনই ঢুকতে চাইছে না।

এদিকে ওয়াশিংটনে মার্কিন কর্তৃপক্ষকে রাশিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন ড্রোন রাশিয়ার আকাশসীমার কাছে পৌঁছে গেছিল। তাই সেটিকে নামানো হয়েছে। বুধবারের ঘটনা নিয়ে অবশ্য রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: ডয়চে ভেলে

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit