শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাপ্তাহিক ছুটি তিনদিন করার কথা ভাবছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চারদিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু হয়েছে। মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেয়া হবে।

একজন টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করছে। সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছিল, তা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো চারদিনের কর্ম সপ্তাহ চালু করে। শারজাহর নির্বাহী পরিষদের তিনদিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক জরিপে দেখা গেছে, নতুন কর্ম সপ্তাহের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit