শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা “বাইসস” এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৬০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় রপ্তানিযোগ্য কৃষি পন্য উৎপাদন ও পতিত জমি ব্যাবহার এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনায়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শহরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ। আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপস্থাপক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন সরকার। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জিয়াউল হক মীর। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা “বাইসস” এর আয়োজনে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ ফিরোজুর রহমান অলিও। এতে প্রাসঙ্গিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের উপ-মহা ব্যাবস্থাপক মোবারক হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা “বাইসস” এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক প্রেক্ষিতে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনে জমি পতিত না রেখে সকলকে একযোগে কাজ করতে হবে, এতে করে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করা সম্ভব হবে। এছাড়াও বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত বৈধ পথে তা পাঠানোর জন্য প্রবাসীদেরকে উৎসাহিত করতে হবে, তা না হলে অর্থনৈতিক লেনদেনে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে স্থানীয় সরকারের দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের সদস্যগণ সামাজিক ভাবে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মতামত ব্যক্ত করেন তারা। পরিশেষে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার বিভিন্ন লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit