মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অবস্থা খুব একটা বদলায়নি: নচিকেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসনব্যবস্থা ও সরকারি কর্মচারীদের নিয়ে প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা গেয়েছিলেন ‘সরকারি কর্মচারী’ শিরোনামে জীবনমুখী একটি গান। 
‘বারোটায় অফিস আসি দুটোয় টিফিন, তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়’-এমন কথামালায় সাজানো গানটি এরই মধ্যে ২৫ বছর পাড়ি দিয়েছে। 

মুক্তি পাওয়ার পরই গানটি দারুণ জনপ্রিয় হয়। মূলত বেকার যুবকদের কাছে এ গান আলাদা আবেদন নিয়ে হাজির হয়েছিল। তাদের মনের কথাই যেন এ গানে উঠে এসেছে। 
সম্প্রতি এ গানটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বভাব খুব একটা বদলায়নি।’ 

তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আজ, এত বছর পর সরকারি কর্মচারী বা তাদের অবস্থা নিয়ে কী আপনার মতামত বদলেছে? কিংবা আপনার গানের প্রাসঙ্গিকতা কী একটুও কমেছে?’ 
উত্তরে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন মমতা ব্যানার্জি সরকারের ঘনিষ্ঠ নচিকেতা চক্রবর্তী বলেন, ‘অবস্থা খুব একটা বদলায়নি। কিন্তু কিছু বদল আবার হয়েছেও। আসলে যা পরিকাঠামো আছে তাতে পুরো বদল হওয়া সম্ভব নয়।’ 

তিনি আরও যোগ করেন, ‘মোদ্দাকথা, মানুষ যখন আজও এ গান শোনে, তখন বুঝতে হবে, মানুষ আজও ভুগছে। তারা আজও ভুক্তভোগী। সে গানটি শুনে হাততালি দিচ্ছে মানে সে এখনো সাফার করছে। বিষয়টা প্রাসঙ্গিক না হলে মানুষ সেই গান শুনবেন কেন?’

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit