বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

এক দিনে বাখমুত যুদ্ধে ৫০০ রুশ সেনা নিহত : ইউক্রেনের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র বলেছেন, পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতের যুদ্ধ গত ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক রুশ সেনা নিহত বা আহত হয়েছে। রুশ বাহিনী কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত দখলের জন্য লড়াই করছে। উভয় পক্ষই বাখমুতে উল্লেখযোগ্য ক্ষতির কথা স্বীকার করেছে। তবে হতাহতের সঠিক পরিমাণ যাচাই করা কঠিন। 

এর আগে পূর্ব অঞ্চলের একজন সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, রাশিয়ানরা ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি হামলা চালিয়েছে এবং বাখমুতে ২৩টি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালে ২২১ জন শত্রু নিহত হয়েছে এবং ৩১৪ জন বিভিন্নভাবে আহত হয়েছেন। তবে চেরেভাটির মন্তব্য থেকে এটা জানা যায়নি, তিনি গত শুক্রবার বা গত ২৪ ঘণ্টায় নিহত বা হতাহতদের বিষয়ে কথা বলছেন কি না।

সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেনের দাবিটি যাচাই করতে সক্ষম হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ড জেলেনস্কির একজন সহযোগী শুক্রবার বলেছেন, কিয়েভ বাখমুতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কারণ, এই যুদ্ধে রাশিয়ার সেরা ইউনিটগুলোকে তারা পিষে ফেলছে।

মস্কো বলছে, বাখমুত যুদ্ধ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ছিদ্র করে দেবে এবং দনবাস শিল্প অঞ্চল দখলের দিকে এক ধাপ এগিয়ে যাব আমরা। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে এবং ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit