রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় একটানা ১২ বছর হাজতে থাকার পর স্বামী ফরিদুল রেজা ফরিদ (৫৮) এর মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ জনাকীন আদালতে এ রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডলে ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন ঘরে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ওইদিনই নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।

মামলায় দীর্ঘ শুনানি শেষে দ-বিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী ফরিদুল রেজা ফরিদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit