রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে ভারতীয় মদসহ দুই চোরাকার্বারি গ্রেফতার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের  ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ  বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে  আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় হোন্ডা স্টেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ সহ  কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) সজীদ চাকমা (১৯) কে  গ্রেফতার করেছে  মাটিরাঙ্গা থানা পুলিশ।
 রোববার (১২ মার্চ ২০২৩ইং)  সকালের দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়ার দিক নির্দেশনা অনুূযায়ী মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো:সাদ্দাম হোসেন এর নেতৃ‌ত্বে উপ-পরির্দশক  (এসআই) মাসুদ আলম পাটোয়ারী, উপ-সহকারি পরির্দশক  (এএসআই) কামরুল আরেফিন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স সাথে  নি‌য়ে মাটিরাঙ্গা উপজেলার  ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ  বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে  আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় হোন্ডা স্টেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় ১৬ বোতল মদ সহ  কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪)সজীদ চাকমা (১৯) কে  গ্রেফতার করা হয়   

গ্রেফতারকৃতরা হলেন-কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের  দন্তিরাম পাড়ার এলাকার দেবেন্দ্র ত্রিপুরার ছেলে। একই গ্রামের বাসিন্দা সুসময় ত্রিপুরা ছেলে সজীদ চাকমা(১৯)।
মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো: জাকা‌রিয়া ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রীর  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে মাটিরাঙ্গা থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। গ্রেফতার কৃতদের বিরু‌দ্ধে  আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit