সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছা মহেশপুর সড়কে বয়সাগাড়ী ব্রিজে ফাঁটল ঝুঁকি নিয়ে চলাচল

এমএ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View

এমএ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা মহেশপুর সড়কের বয়সাগাড়ী খালের উপর নির্মিত ব্রিজে ফাঁটল দেখা দিয়েছে। ফলে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌগাছা মহেশপুর সড়কের বয়সাগাড়ী খালের উপর থাকা সরু ব্রিজটির এক অংশে ফাঁটল দেখা দিয়েছে। ফলে ব্যাপক ঝুঁকিপুর্ন ব্রীজ দিয়ে এ এলাকার মানুষ চলাচল করছেন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জন সাধারনের। ভাঙা অংশটি ক্রমশ বড়ো আকার ধারণ করছে। ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ও যশোর জেলার চৌগাছা উপজেলার যোগাযোগের মাধ্যম এক মাত্র এ সড়কটি। আর সেই সড়কের বয়সাগাড়ী খালের উপর ব্রীজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত হরহামেশায় এখানে ঘটছে দুর্ঘটনা। মরছে মানুষ জীবনের মত পঙ্গু হচ্ছেন অনেকে। উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আব্দুল মুন্নাফ কালু মিয়া বলেন, ব্রীজটি অনেক দিনের পুরাতন তাই বেশ দুর্বল হয়ে গেছে। ব্রীজের বিভিন্ন অংশে ফাঁটল দেখা দিয়েছে।

এ ব্রীজ দিয়ে প্রতিদিন দুই উপজেলার হাজার-হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। চৌগাছা ও মহেশপুর উপজেলার মানুষ এ ব্রীজ ব্যবহার করে তাদের যোগাযোগ রক্ষা করেন। তারা শিক্ষা চিকিৎসা ও জেলা সদরসহ রাজধানী ঢাকা যাতায়াত করেন এ সড়ক দিয়ে। বলা চলে এ অঞ্চলের মানুষের এটিই একমাত্র চলাচল সড়ক। যা সংযুক্ত হয়েছে চৌগাছা উপজেলা সদর, মহেশপুর উপজেলা সদর ও কোঁটচাদপুর উপজেলায়। ব্রিজটিতে ফাঁটল দেখা দেওয়ায় এ এলাকার যানবাহন ও পথচারীদের পারাপারে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে হচ্ছেন দুর্ঘটনার শিকার।

ইতি মধ্যে ব্রীজের দুই পাশে সর্বসাধারণকে সাবধান করে দিতে সাইন বোড দেওয়া হয়েছে “ সামনে সরু ব্রীজ সাবধানে চলুন”। দীর্ঘদিন এ ব্রীজটি সংস্কার না হওয়ায় ব্যাপক ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে। ব্রিজটির বিভিন্ন অংশে ফাঁটল দেখা দেওয়ায় যাওয়াতে ভোগান্তি পোহাতে হচেছ সবাইকে। স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর বলেন, ব্রিজটি অনেক বছর আগে এলজিইডি বিভাগ নির্মাণ করেছিলো।

ব্রিজটি পুরাতন হয়ে যাওয়াতে বিভিন্ন অংশে ফাঁটল দেখা গেছে। যশোর সড়ক ও জনপথ বিভাগ বরাবর এ বিষয়ে জানিয়েছি। আপাতত দু পাশে সাইনবোড দিয়ে দিয়েছেন কর্র্তৃপক্ষ। চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, চৌগাছা-মহেশপুর সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। ফলে তারা কি ভাবছেন আমার জানা নেই। এ ব্যাপারে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি খবর পেলাম লোক পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে অফিসসিয়ালভাবে ব্রিজটি পূনঃ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit