শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

১ চামচ ঘি খেয়ে দিন শুরু করুন, মিলবে ৬টি উপকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রূপের রহস্য ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, প্রতিদিন সকালে ১ চামচ ঘি খেয়ে দিন শুরু করেন তিনি। তাতেই তিনি এতো ফিট।

খুব সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তার সুন্দর রূপের রহস্য এক চামচ কাঁচা ঘি, তাও আবার খালি পেটে। ঘি খাওয়ার পরই তিনি অল্পকিছু খাবার গ্রহণ করেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটিও যে তার ফিটনেসের ও সৌন্দর্যের চাবিকাঠি, সেকথা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন তিনি।

তবে বেশিরভাগের কাছেই ঘি মানে ওজন বৃদ্ধি হওয়া। তবে সেকথা যে পুরোপুরি সত্য নয়, তা পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুর নিজেই জানিয়েছেন। খালি পেটে ঘি খাওয়ার ৬টি উপকারিতার কথাও বলেছেন তিনি।

উপকারিতা-

১) এটি ত্বকের সু-স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

২) খালি পেটে এক চামচ কাঁচা ঘি পাচনতন্ত্রকে পরিষ্কার রাখে। কারণ এটি ডিটক্সিংয়ের ক্ষমতা রাখে।

৩) এটি ক্ষুধার পরিমাণ কমায়। দীর্ঘসময় পেট ভর্তি রাখতে সহায়তা করে।

৪) এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি হাড়ের শক্তিও বৃদ্ধি করে।

৫) এটি অন্ত্রের এনজাইমের নিঃসরণ বৃদ্ধি করে থাকে, যা হজম শক্তিকে নিয়ন্ত্রণে রাখে।

৬) খালি পেটে এক চামচ কাঁচা ঘি মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে থাকে।

খালি পেটে এক চামচ কাঁচা ঘি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাতে গিয়ে আরোরা কাপুর আরো জানিয়েছেন, এটি অন্ত্রের শোষণ ক্ষমতাকে উন্নত করার পাশাপাশি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমের অ্যাসিডিক পিএইচকে হ্রাস করতে সহায়তা করে। 

গরুর ঘি অ্যান্টি-অক্সিডেন্টের প্রাকৃতিক উৎস। এটি অক্সিডেশন প্রক্রিয়াকে ধীরে করে দেওয়ার পাশাপাশি ফ্রি র‍্যাডিক্যালের সাথেও লড়াই করে। খালি পেটে কাঁচা ঘি নতুন কোষের জন্ম দেয়। ওজন কমাতেও সহায়ক এটি।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit