বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

মেক্সিকোতে তিন মার্কিন নারী নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি বাজার থেকে তিন আমেরিকান নারী নিখোঁজ হয়েছেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ মিলছে না। তারা বাজারে কাপড় বিক্রি করতে গিয়েছিলেন। টেক্সাসের একটি ছোট শহরের পুলিশ প্রধান শনিবার এ কথা জানান।

পুলিশ প্রধান বলেন, মেরিনা পেরেজ রিওস (৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ পেরেজ রিওস (৪৭) এবং তাদের বন্ধু ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস সেনজ (৫৩) ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন। খবর এএফপি’র।

সীমান্তবর্তী শহর পেনিটাসের পুলিশ প্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান, টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি। বারমেয়া জানান, এফবিআইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit