মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

নোয়াখালীতে দেশ রূপান্তরের কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কেক কাটা আর শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে শেষ হয়েছে দেশ রূপান্তরের পাঁচ বছরে পা। রোববার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, দেশ রূপান্তর খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয় পত্রিকায় রূপান্তর হয়েছে। পত্রিকাটি তাদের যে স্লোগান দিয়েছিলো ‘দায়িত্বশীলদের দৈনিক’ ঠিক তেমনি করেই প্রকাশনার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতায় সত্য ও সুন্দরের প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছেন।

নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসীম, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক নয়া ্পৃথিবীর সম্পাদক জাহাঙ্গীর আলম, দেশ টিভির প্রতিনিধি রিফাত মীর্জা, এশিয়ান টিভির প্রতিনিধি মাহেবুর আলম প্রমূখ। বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছায় প্রয়াত সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথে দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভকামনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit