শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

১২০৪ দিনের অপেক্ষা ফুরালো কোহলির

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ ৩ বছর ৩ মাসে অর্থাৎ ১২০৪ দিন আর কোনো সেঞ্চুরির দেখা পাননি। অবশেষে টেস্ট সেঞ্চুরির লম্বা খরাটি কাটালেন তিনি। রবিবার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

গতকাল ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। আজ ২৪১ বলে ৫টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন। তার বাউন্ডারির সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে ধৈর্য্যের মূর্ত প্রতীক হয়ে সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি।

সবশেষ ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তখন ১৩৬ রান করে ইবাদত হোসেরন বলে আউট হয়েছিলেন। এরপর লম্বা সময় আর টেস্টে সেঞ্চুরি পাননি। এই সময়ের মধ্যে তিনি ৪১ ইনিংস খেলেন। তার মধ্যে সর্বোচ্চ করেছিলেন ৭৯ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে।

অবশ্য এই সময়ের মধ্যে গেল বছর এশিয়া কাপে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এরপর ওয়ানডেতে করেন আরও তিনটি সেঞ্চুরি। কিন্তু টেস্টে সেঞ্চুরি আসছিল না। অবশেষে অপেক্ষার পালা ফুরালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit