মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দ্রুতি ছড়াচ্ছে বোচাগঞ্জের জয় বাংলা ভাস্কর্য

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২১ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাঁনকেন্দ্র ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ স্কুল রোডে স্থাপিত জয় বাংলা ভাস্কর্য নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দ্রুতি ছড়াচ্ছে। এক নজর দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ও শিক্ষার্থীগণ।৭১র সেই কালজয়ি ভাষনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গুল উচিয়ে ”জয় বাংলা” ধব্বনী পাকিস্থানীদের হৃদযন্ত্রে কম্পন ধরেছিল। সেই ভাষনের জয় বাংলা ভাস্কর্য আলোক উজ্জ্বলতায় দ্রুতি ছড়াচ্ছে আপামর জনতার হৃদয় কুঠিড়ে। ৭১র মুক্তিপাগল বাঙ্গালীজাতী জয় বাংলা শ্লোগান কে বুকে ধারন করে-ই স্বাধীনতার ভিত রচনা করেছিল।নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপির একান্ত উদ্যোগে প্রতিষ্ঠিত এই জয় বাংলা ভাস্কর্য আগামীর প্রজন্মর কাছে হাজার বছর মুক্তিযুদ্ধকে লালন করবে।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেন, বোচাগঞ্জ উপজেলায় যে জায়গায় ভাস্কর্যটি নির্মান করা হলো, মুক্তিযুদ্ধের সময় সেই জায়গাটি ছিল মুক্তিযুদ্ধের আতুর ঘড়ের মত। মুক্তিযোদ্ধারা এই জায়গা থেকেই বাংলাদেশ স্বাধীন করার শপথ নিয়েছিল। আমরা গবির্ত, আমরা সেই জায়গায় মুক্তিযুদ্ধের অহংকার, আমাদের গর্বের জয় বাংলা ভাস্কর্য নির্মান করেছি।বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ জাফরুল্লাহ, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন নাবু , মুক্তিযোদ্ধা শামসুল আলম বোচাগঞ্জ উপজেলায় জয় বাংলা ভাস্কর্য নির্মান করায়, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit