শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

উদযাপন করতে গিয়ে ইনজুরিতে মহারাজ, বিশ্বকাপে অনিশ্চিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : উইকেট উদযাপন কাল হলো কেশভ মহারাজের জন্য। বাম অ্যাকিলিস টেন্ডন ফেটে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার। ঝুঁকিতে পড়ল তার আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন শনিবার (১১ মার্চ) ওই চোট পান মহারাজ। লাঞ্চ বিরতির আগে তার বলে এলবিডব্লিউ হন কাইল মেয়ার্স। মাঠের আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। এরপরই উদযাপন করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহারাজ। তাকে মাঠের বাইরে নেওয়া হয় স্ট্রেচারে করে। 

পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। স্ক্যানে উল্লেখযোগ্য ক্ষত ধরা পড়েছে তার বাম অ্যাকিলিস টেন্ডনে। তাকে হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে। তার চোট নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এখনও বিস্তারিত কিছু জানায়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে। 

২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর এই সংস্করণে মহারাজ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন কেবল ২৭টি। তার বড় ভূমিকা টেস্ট দলে। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এক ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। 

আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে ভারতে। সেখানকার কন্ডিশন শ্রীলঙ্কার মতোই। ফলে বিশ্বকাপ দলের বিবেচনায় মহারাজ থাকতেন ভালোভাবেই। কিন্তু এই চোট তাকে ফেলে দিল ঝুঁকিতে। 

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit