সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

ইউক্রেনে প্রেসিডেন্ট পদে লড়তে চান ওয়াগনারপ্রধান!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার এ উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। এ জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করারও চিন্তাভাবনা করছেন বলে জানান। খবর আনাদোলুর।
 
টেলিগ্রামে এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ইউক্রেনে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।

ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে তিনি জয়ী হলে ইউক্রেনে আর যুদ্ধ থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে ওয়াগনার গ্রুপের ১০ হাজার টন গোলাবারুদ প্রয়োজন হচ্ছে। এসব যুদ্ধাস্ত্রের জন্য এক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে রাশিয়াকে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit